Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্ডিয়ানইনফরমেশন সার্ভিসের ক্যাডার পুনর্গঠনে মন্ত্রিসভার সায়


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ইন্ডিয়ান ইনফরমেশনসার্ভিস (আই আই এস) গ্রুপ-এ’র ক্যাডার পুনর্গঠন প্রস্তাবটি অনুমোদন করেছে।

এইপুনর্গঠনের ফলে শীর্ষস্তরে দুটি পদের বৃদ্ধি ঘটবে। এছাড়া, উচ্চতর প্রশাসনিক পর্যায়(এইচ এ জি)’র ৫টি এবং সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড (এস এ জি)’র ১৯টি পদ বৃদ্ধিপাবে। এর সঙ্গে সঙ্গেই অন্যান্য পর্যায়ে সামঞ্জস্যপূর্ণভাবে পদ হ্রাস ঘটবে। এইপুনর্গঠনের ফলে আই আই এস ক্যাডারে বর্তমানের স্থিতাবস্থার সমস্যা সমাধানে এবং আইআই এস আধিকারিকদের পেশাগত সমৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল করতে বিশেষ সহায়ক হবে। এইক্যাডার পুনর্গঠন প্রক্রিয়া সরকারের মাধ্যম ও যোগাযোগ শাখার কাজকর্মের উন্নতিসাধনঘটাবে।

PG/SB