Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের প্রশিক্ষণাধীন আধিকারিকদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ


 

চ্যান্সেলর ডঃ মর্কেল,

জার্মান প্রতিনিধিদলের সম্মানিত সদস্যগণ,

আমার মন্ত্রিমণ্ডলের সহযোগীবৃন্দ, বন্ধুগণ,

নমস্কার।

গুটেন টাগ।

চ্যান্সেলর ডাঃ মর্কেল আর তাঁর প্রতিনিধিদলকে ভারতকে স্বাগত জানিয়ে আমার অনেক আনন্দ হচ্ছে। চ্যান্সেলর মর্কেল শুধু জার্মানি এবং ইউরোপের নন, বিশ্বের দীর্ঘস্থায়ী প্রধান নেতাদের অন্যতম।আমি গর্বিত এবং আনন্দিত যে তিনি ভারতের এবং আমার বন্ধু। বিগত প্রায় দেড় দশক ধরে চ্যান্সেলর রূপে তিনি ভারত-জার্মানি পারস্পরিক সম্পর্ককে প্রগাঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেজন্যে আমি তাঁকে কৃতজ্ঞতা জানাই। আজ আমাদের মধ্যে ‘ইন্টার-গভর্নমেন্টাল কন্সালটেনশন্স’ এর পঞ্চম বৈঠক হয়েছে। প্রত্যেক দু’বছর অন্তর হওয়া এরকম তিনটি বৈঠকে আমার চ্যান্সেলর মর্কেলের সঙ্গে আলোচনায় বসার সৌভাগ্য হয়েছে। এই অতুলনীয় প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেক ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও নিবিড় হয়েছে। আজ যেসব বিষয়ে বোঝাপড়া চুক্তি হয়েছে, সেগুলি এই মৈত্রীর প্রতীক। আমি অত্যন্ত আনন্দিত যে ভারত এবং জার্মানির মধ্যে প্রত্যেক ক্ষেত্রে, বিশেষ করে নতুন এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সুদূরপ্রসারী এবং কৌশলগত সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

বন্ধুগণ,

 

আগামী ২০২২ সালে স্বাধীন ভারতের ৭৫ বছর পূর্ণ হবে। সেই সময়ের মধ্যে আমরা ‘নতুন ভারত’ গড়ার লক্ষ্য রেখেছি। এই বহুমাত্রিক প্রচেষ্টায় ভারতের অগ্রাধিকারের বিভিন্ন ক্ষেত্রে এবং প্রয়োজনগুলির জন্যে জার্মানির মতো প্রযুক্তিগতএবং অর্থনৈতিক শক্তিকেন্দ্রের ক্ষমতাগুলি উপযোগী হয়ে উঠবে। সেজন্যে, আমরা নতুনএবংউন্নতপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দক্ষতা, শিক্ষা, সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলিতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছি। ই-মোবাইলিটি, ফুয়েল সেল প্রযুক্তি, স্মার্ট সিটি, অন্তর্দেশীয় জলপথ, সমুদ্রতটীয় ব্যবস্থাপনা, নদীগুলির সাফাই এবং পরিবেশ পরিবর্তনের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা এগুলির অন্যতম। ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে আমাদের ক্রমবর্ধমান অংশীদারিত্বকে আরও গতিশীল করতে আমরা বেসরকারি ক্ষেত্রকে উৎসাহ জোগাচ্ছি। চ্যান্সেলর মর্কেল এবং আমি উভয় দেশের প্রধান বানিজ্য ও শিল্পপতিদের সঙ্গে দেখা করবো। আমরা জার্মানিকে উত্তর প্রদেশ ও তামিলনাড়ুতে ডিফেন্স করিডরে বিনিয়োগের মাধ্যমে সুরক্ষা সরঞ্জাম উৎপাদনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো।

বন্ধুগণ,

গণতন্ত্র এবং আইনের শাসনের ভিত্তিতেভারতএবংজার্মানিরবিশ্বাসওবন্ধুত্বপূর্ণসম্পর্কগড়েউঠেছে। সেজন্যে, বিশ্বেরগুরুতর সমস্যাগুলিরমোকাবিলায়আমাদেদৃষ্টিকোণএকরকম, এইবিষয়গুলিতেআমাদেরআলোচনাবিকেলেওহবে। সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের মতো সমস্যাগুলি দূরীকরণের জন্য আমরা উভয়পক্ষীয় এবং বহুপক্ষীয় সহযোগিতাকে আরও নিবিড় করবো। ‘এক্সপোর্ট কন্ট্রোল রিজাইমস’ এবং বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের সদস্যতা প্রাপ্তির ক্ষেত্রে জার্মানির জোরদার সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। উভয় দেশ নিরাপত্তা পরিষদ, রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও কিছু সহযোগিতার প্রয়াস চালিয়ে যাবে।

মহামান্যবর,

 

ভারত-জার্মানি সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল। সেজন্যে আরেকবার আপনার দক্ষ নেতৃত্ব, এবং আমার সকল সহযোগীদের তাদের বহুমূল্য সহযোগিতার জন্যে ধন্যবাদ জানাই।

ড্যাংকে স্কোয়েন,

অনেক অনেক ধন্যবাদ।

 

 

 

CG/SB/SB…