Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস নামে নতুন সার্ভিস সৃষ্টি ও ক্যাডার পর্যালোচনা


কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও উদ্যোগ মন্ত্রকের অন্তর্গত কারিগরী আধিকারিকদের জন্য গ্রুপ-এ স্তরের ক্যাডার সার্ভিস প্রণয়ন করা হবে| প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ এব্যাপারে অনুমোদন দিয়েছে| ইতিপূর্বে এই মন্ত্রক শ্রম ও কর্ম নিযুক্তি মন্ত্রকের অধীনে কর্ম নিযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক মহা-নির্দেশকের কার্যালয় হিসেবে পরিচিত ছিল| এদিনের সিদ্ধান্তের ফলে নতুন সার্ভিসটি ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস নামে পরিচিত হবে|

এই ক্যাডার সার্ভিসে কাঠামোগত নিম্নলিখিত পরিবর্তনগুলোও অনুমোদিত হয়েছে :

১) এসএজি পর্যায়ে একটি পদ বৃদ্ধি;

২) জেএজি পর্যায়ে চারটি পদ বৃদ্ধি;

৩) এসটিএস পর্যায়ে সাতটি পদ বৃদ্ধি;

৪) জেটিএস পর্যায়ে ১২ টি পদ হ্রাস;

গ্রুপ-এ ইন্জিনিয়ারিং সার্ভিসের অনুরূপ এসটিএস পর্যায়ে এসডিপি-র ১৫ শতাংশ এনএফএসজি প্রবর্তনেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে |

এই সিদ্ধান্ত সংস্থার দক্ষতা ও কার্যকারিতা বাড়াবে |

SC/JC/AGT