Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে প্রাণহানির খবরে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি,  ২২  নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার ভূমিকম্পে প্রাণহানির খবরে গভীর শোক প্রকাশ করেছেন। ভূমিকম্পে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেছেন, সংকটের এই সময়ে ভারত ইন্দোনেশিয়ার পাশে রয়েছে।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“ইন্দোনেশিয়ার ভূমিকম্পে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরে আমি মর্মাহত। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সংকটের এই সময়ে ভারত ইন্দোনেশিয়ার পাশে রয়েছে।”

PG/CB/NS