Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে শ্রী জোকো উইডোডো পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী


শ্রী জোকো উইডোডো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি উইডোডো’কে@jokowi আন্তরিক অভিনন্দন। ইন্দোনেশিয়া আমাদের নিকটতম নৌ-বাণিজ্যিক প্রতিবেশী। তাঁর বিচক্ষণ নেতৃত্বে আমাদের অংশীদারিত্ব এবং আমাদের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীরতর হবে বলে আমার বিশ্বাস”।

CG/BD/SB