Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া এবং দ্য সাউথ আফ্রিকান ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট-এর মধ্যে পারস্পরিক স্বীকৃতি সংক্রান্ত চুক্তিটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া এবং দ্য সাউথ আরিকান ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট-এর মধ্যে পারস্পরিক স্বীকৃতি সংক্রান্ত চুক্তিটি অনুমোদিত হয়েছে।

দু-দেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংস্থা, আইসিএআই এবং এসএআইসিএ – এর মধ্যে অ্যাকাউন্টিং সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি, পেশাগত ও মেধাগত উন্নয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলির সদস্যদের স্বার্থ সুরক্ষা এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতের অ্যাকাউন্টিং পেশার উন্নয়নের লক্ষ্যেই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এর ফলে, ভারতীয় অ্যাকাউন্টেন্সি পেশাদাররা দক্ষিণ আফ্রিকার বাজারে তাঁদের পেশাগত কাজের সুযোগ পাবেন। তবে, তাঁদের পূর্ব নির্ধারিত পেশাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়া, এই চুক্তির ফলে দু-দেশের অ্যাকাউন্টিং সংস্থাগুলির মধ্যে একটি শক্তিশালী কার্যকর সম্পর্ক গড়ে উঠবে। অন্যদিকে, চুক্তিটির ফলে এক দেশের অ্যাকাউন্টিং পেশাদাররা অন্য দেশে যাতায়াত ও কাজ করতে পারবেন এবং দু-দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে এক নতুন মাত্রা সংযোজিত হবে।

দক্ষিণ আফ্রিকার অ্যাকাউন্টিং সংস্থার সঙ্গে আইসিএআই-এর এই সম্পর্কের ফলে একদিকে যেমন সংশ্লিষ্ট সংস্থাগুলির সদস্যদের স্বার্থ সুরক্ষিত হবে, অন্যদিকে এই অঞ্চলে আইসিএআই-এর সুনাম আরও বাড়বে। বিগত কয়েক বছরে পারস্পরিক সুবিধার্থে দু-দেশের সংস্থাগুলির মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে, এই চুক্তিটির ফলে এই অঞ্চলের দেশগুলিতে, ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের আরও বেশি করে কর্মসংস্থান এবং ভারতে তাঁদের আয় বাবদ অর্থ প্রেরণের সম্ভাবনাও বাড়বে।

১৯৪৯ সালে ভারতের আইনসভায় অনুমোদিত এক অনুসারে বিধিবদ্ধ সংস্থা হিসাবে আইসিএআই স্থাপিত হয়। অন্যদিকে, এসএআইসিএ দক্ষিণ আফ্রিকার সর্বপ্রধান হিসাব রক্ষক সংস্থা হিসাবে পরিচিত এবং বিশ্বের মধ্যে অন্যতম প্রধান সংস্থা।
***

CG/PB/SB…