Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইসরো এবং ইউএসজিএস-এর মধ্যে তথ্য ও পরিসংখ্যান বিনিময়চুক্তিটি অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


ভারতীয় মহাকাশগবেষণা সংস্থা (ইসরো) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা দপ্তরের(ইউএসজিএস) সহযোগিতা সম্পর্কিত যে মউটি স্বাক্ষরিত হয়েছিল এ বছর ৯ জুলাই তারিখে,সে সম্পর্কে বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অবহিত করা হয় কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী স্বয়ং নেতৃত্ব দেন মন্ত্রিসভার এই বৈঠকে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি সংক্রান্ত দূরসংবেদী উপগ্রহ পরিসংখ্যান ব্যবহার ওবিনিময়ের লক্ষ্যে মউটি স্বাক্ষরিত হয়েছিল ভারতের বেঙ্গালুরুতে।

এই মউস্বাক্ষরের ফলে ইউএসজিএস-এর ল্যান্ডস্যাট – ৭ ও ৮ থেকে পরিসংখ্যান সংগ্রহ করতেপারবে ইসরো। অন্যদিকে, ইসরোর রিসোর্সস্যাট – ২-এর মাধ্যমে তথ্য ও পরিসংখ্যানআহরণের সুযোগ ঘটবে মার্কিন ভূখন্ডে।

উপগ্রহ মারফৎতথ্য সংগ্রহের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের কথা বিবেচনা করে ঐ মউ স্বাক্ষরেরউদ্যোগ নেওয়া হয় ইসরো ও ইউএসজিএস-এর পক্ষ থেকে।

PG/SKD/SB