Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উচ্চতর শিক্ষাক্ষেত্রে ভারত-কানাডা সহযোগিতা চুক্তির পুনর্নবীকরণ


উচ্চতর শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত ভারত-কানাডা চুক্তিটির পুনর্নবীকরণে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। চুক্তিটির পুনর্নবীকরণের ফলে উচ্চতর শিক্ষাক্ষেত্রে ভারত-কানাডা অংশীদারিত্ব আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, উচ্চতর শিক্ষাক্ষেত্রে পাঁচ বছরের জন্য ভারত ও কানাডা এক সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয় ২০১০-এর জুন মাসে। চুক্তির শর্ত অনুযায়ী, মেয়াদের শেষে পরবর্তী পাঁচ বছরের জন্য চুক্তিটি পুনর্নবীকরণযোগ্য। ভারত ও কানাডার মধ্যে উচ্চতর শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিপুল সুযোগ ও সম্ভাবনা খতিয়ে দেখার পর চুক্তিটির পুনর্নবীকরণে আগ্রহপ্রকাশ করে দুটি দেশই।

SSS/SKD/DM/……30th December, 2015