Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উচ্চশিক্ষা ক্ষেত্রে ভারত ও জার্মানির মধ্যে পূর্বে স্বাক্ষরিত চুক্তিতে সামান্য কিছু সংশোধন


ভারত ও জার্মানির মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা কর্মসূচি রূপায়নের জন্য যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল, সেক্ষেত্রে সামান্য কিছু সংশোধন করতে দুই দেশের মধ্যে ‘জয়েন্ট ডিক্লারেশন অফ ইনটেন্ট’ বা যৌথ ইচ্ছাপত্র স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমতি দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

দুই দেশের মধ্যে নতুন করে ‘ইচ্ছাপত্র’ চুক্তি স্বাক্ষরের ফলে পূর্বে স্বাক্ষরিত কর্মসূচির শিরোনাম থেকে ‘স্ট্র্যাটেজিক’ বা কৌশল শব্দটি বাদ পড়বে এবং এর নতুন নামকরণ হবে উচ্চশিক্ষা ক্ষেত্রে ভারত-জার্মান সহযোগিতা কর্মসূচি। সেইসঙ্গে, নতুন কর্মসূচি রূপায়ণের জন্য তহবিল সংস্থানের মেয়াদও ২০১৫ থেকে ২০১৯-এর পরিবর্তে হবে ২০১৬ থেকে ২০২০ (২০১৬-এর ১ জুলাই থেকে ২০২০-এর ৩০ জুন পর্যন্ত)।

যৌথ ইচ্ছাপত্র স্বাক্ষরের ফলে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি পারস্পরিক স্বার্থে শিক্ষা, গবেষণা ও কর্মমুখী দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে উদ্ভাবনমূলক অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। সেইসঙ্গে, ভারত যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছে, অগ্রাধিকারের ভিত্তিতে তা চিহ্নিত করে তার সমাধানে আরও উন্নত গবেষণাধর্মী কর্মসূচি গ্রহণে সাহায্য করবে।

PG/BD/DM./S