পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৯ অগাস্ট ২০২৬
আমি ২০২৬ সালের ২৯ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তান প্রজাতন্ত্র এবং কিরগিজ প্রজাতন্ত্র সফরে যাচ্ছি।
প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের আমন্ত্রণে, আমি ২৯ ও ৩০ অগাস্ট রাষ্ট্রীয় সফরে তাসখন্দ যাব। সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও উজবেকিস্তানের কৌশলগত অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল সংযোগ, প্রতিরক্ষা ও শক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা এবং ‘বিকশিত ভারত’ ও ‘ইয়াঙ্গি উজবেকিস্তান’ (নতুন উজবেকিস্তান)-এর অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট মিরজিওয়েভের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি। এছাড়া, আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক বন্ধনকে সম্মান জানিয়ে আমি তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজে অবস্থিত শাস্ত্রী স্মৃতিসৌধ এবং মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করব।
তাসখন্দ থেকে কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাননীয় সাদির জাপারভের আমন্ত্রণে আমি বিশকেক যাব। সেখানে আমি এসসিও-র ২৬তম শীর্ষ সম্মেলনে যোগ দেব। এই গুরুত্বপূর্ণ সংস্থাটির ২৫ বর্ষপূর্তি উদযাপন করা হবে। ২০১৭ সাল থেকে ভারত এসসিও-র সক্রিয় ও গঠনমূলক সদস্য হিসেবে কাজ করে আসছে। নিরাপত্তা, যোগাযোগ ও সুযোগ – এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করে এই অঞ্চলের জন্য ভারতের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা এগিয়ে নিতে আমি আগ্রহী। পাশাপাশি, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার মত যে সব বিষয় আমাদের প্রতিবেশী অঞ্চল ও তার বাইরে শান্তি ও স্থিতিশীলতাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে, সেগুলির কবল থেকে মুক্ত একটি অঞ্চল গড়ে তুলতে আমি অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।
আমি প্রেসিডেন্ট জাপারভ ও এসসিও-র অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং ষষ্ঠ ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। এটি হল মধ্য এশিয়ার সমৃদ্ধ ও প্রাণবন্ত ঐতিহ্যের উদযাপন, যার প্রতি ভারতের গভীর শ্রদ্ধা রয়েছে।
আমি নিশ্চিত যে, এই সফর মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে, এই অঞ্চলের সঙ্গে আমাদের সভ্যতার বন্ধনকে আরও গভীর করবে এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।
SC/MP/AS
PM @narendramodi embarks on a two-nation visit to Uzbekistan and Kyrgyz Republic. pic.twitter.com/Vohm3IBaHQ
— PMO India (@PMOIndia) August 29, 2026
Over the next few days, will be in Uzbekistan and the Kyrgyz Republic.
— Narendra Modi (@narendramodi) August 29, 2026
The programmes include:
Bilateral talks with President Shavkat Mirziyoyev in Tashkent to improve the India-Uzbekistan friendship.
Visit to the Shastri Memorial and the Mahatma Gandhi Centre at the…