Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উজ্জয়িনী সিংহস্থ-এ পরিচ্ছন্নতা রক্ষা সহ বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী


পুণ্যার্থীও পর্যটকদের জন্য উজ্জয়িনী সিংহস্থ-এ যে ব্যাপক ব্যবস্থা গ্রহণকরা হয়েছে তার বিশেষ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে গতকাল নয়াদিল্লিতে এক বৈঠকের পর কয়েকটি ট্যুইট বার্তায়প্রধানমন্ত্রী জানিয়েছেন যে সিংহস্থ-এর পরিচ্ছন্নতা রক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে জেনে তিনি খুবই আনন্দিত। এজন্য প্রযুক্তির আশ্রয় গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথাবার্তা বলে খুব আনন্দ পেলাম। সিংহস্থ-এ যে ব্যাপক ব্যবস্থার আয়োজন করা হয়েছে সে সম্পর্কে তিনি আমাকে বিস্তারিতভাবে জানিয়েছেন।

সিংহস্থ-এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে জেনেও আমি আনন্দিত। সেখানে স্থলে ও জলে পরিচ্ছন্নতা রক্ষার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসার দাবি রাখে।

সিংহস্থ-এ পর্যটক ও পুণ্যার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের সমৃদ্ধ ইতিহাস এবং আমাদের মহান সাংস্কৃতিক ঐতিহ্যের সন্ধান পাবেন এই সংবাদও আমার কাছে খুবই আনন্দদায়ক।”

PG/SKD/DM/S