Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তরপ্রদেশেরএটাহ্‌ জেলায় সড়ক দুর্ঘটনা : প্রাণহানির সংবাদে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী


উত্তরপ্রদেশের এটাহ্‌ জেলায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংবাদে গভীর দুঃখ প্রকাশ করেছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“উত্তরপ্রদেশেরএটাহ্‌ জেলায় মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি উদ্বিগ্ন। শোকসন্তপ্ত পরিবারগুলিরকষ্ট ও যন্ত্রণা আমি নিজেও উপলব্ধি করতে পারছি। ছোট ছোট ছেলে-মেয়েরা এই ঘটনায়প্রাণ হারিয়েছে জেনে তাদের পরিবার-পরিজনদের আমি সমবেদনা জানাই।

এটাহ্‌-এরএই ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।”

PG/SKD/DM/