পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৯ মে, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ভুবন চন্দ্র খান্ডুরির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত নেতা সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে এবং পরবর্তী পর্যায়ে রাজনীতির পরিসরেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। সারা দেশে সংযোগ ব্যবস্থার প্রসারে প্রয়াত নেতার অবদানের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। তাঁর আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এই মর্মে এক্স পোস্ট করেছেন।
SC/AC/SB…
उत्तराखंड के पूर्व मुख्यमंत्री मेजर जनरल भुवन चंद्र खण्डूडी (सेवानिवृत्त) जी के निधन से अत्यंत दुख हुआ है। सशस्त्र बलों से लेकर राजनीतिक जगत में उन्होंने बहुमूल्य योगदान दिया, जिसके लिए उन्हें सदैव याद किया जाएगा। उत्तराखंड के विकास के लिए वे हमेशा समर्पित रहे, जो मुख्यमंत्री के… pic.twitter.com/JNhgOsj0eY
— Narendra Modi (@narendramodi) May 19, 2026