Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উদ্ভাবনী কাজকর্মে উৎসাহ দিতে ভারত-দক্ষিণ আফ্রিকা চুক্তি : সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


তৃণমূল পর্যায়ে উদ্ভাবনী কাজকর্মে উৎসাহদান ও সহযোগিতা প্রসারের লক্ষ্যে এ বছর ৭ জুলাই প্রিটোরিয়ায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বিশদভাবে অবহিত করা হয়বুধবার এখানে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বেইঅনুষ্ঠিত হয় এদিনের বৈঠকটি। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দু ’ দেশের আন্তঃসরকারিপর্যায়ে মতৈক্যের পরিপ্রেক্ষিতেই উদ্ভাবন সংক্রান্ত সহযোগিতা প্রসারের চুক্তিটিস্বাক্ষরিত হয়।

স্বাক্ষরিত চুক্তির আওতায় দুটি দেশই উদ্ভাবন সংক্রান্ত বিষয়ে সেমিনার,কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করবে। প্রযুক্তিগত ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সহযোগিতাবিনিময়ের মাধ্যমে যুগ্মভাবে প্রকল্প রূপায়ণের কাজেও উদ্যোগী হবে ভারত ও দক্ষিণআফ্রিকা। উদ্ভাবনী কাজে যুক্ত ব্যক্তিদের চিন্তাভাবনার বাণিজ্যিক সম্ভাবনা খতিয়েদেখা সহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সঙ্গে সহযোগিতা বিনিময় করে যাবে।কৃষি জৈব প্রযুক্তি এবং জ্ঞান-নির্ভর দেশীয় পদ্ধতির প্রয়োগ ও ব্যবহারের মাধ্যমেতৃণমূল স্তরে উদ্ভাবনী প্রতিভাকে উৎসাহিত করার দিকে বিশেষ নজর দেবে দুটি দেশই।

PG/SKD/DM/