পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা উন্নত ‘মডেল সিঙ্গল উইন্ডো’ গড়ে তোলার জন্য ভারত ও জাপানের মধ্যে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরের বিষয়টি অনুমোদন করল। এই মউ স্বাক্ষরের ফলে উন্নত ‘মডেল সিঙ্গল উইন্ডো’ গড়ে তোলার জন্য ভারত এবং জাপানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও বাড়বে। পাশাপাশি, দেশে বাণিজ্যিক লেনদেন সক্রিয় রাখার জন্য রাজ্য ও কেন্দ্র যে প্রশাসনিক প্রক্রিয়া গ্রহণ করে থাকে, তাকেও সচল রাখবে এই ব্যবস্থা। এর ফলে, দেশে সহজে ব্যবসা করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে, তা ত্বরান্বিত হবে। দেশে এবং দেশের বাইরে সেরা অনুশীলনকে ভিত্তি করে গড়ে তোলা উন্নত ‘মডেল সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থা বিনিয়োগ বাড়ানোর ব্যাপারেও যথেষ্ট সহায়ক হবে।
CG/SSS/SB…