Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উন্নয়নের প্রকল্প রূপায়ণের জন্য ভারতের তৃতীয় দফার ঋণ ব্যবস্থায় বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের জন্য মউ-তেঅনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যেকেন্দ্রীয় মন্ত্রিসভা উন্নয়নেরপ্রকল্প রূপায়ণের জন্য ভারতের তৃতীয় দফার ঋণ ব্যবস্থায় (এল.ও.সি.) বাংলাদেশকে ৪.৫বিলিয়ন মার্কিন ডলার প্রদানের জন্য সমঝোতা স্বাক্ষরে (মউ) এক্স-পোস্ট ফ্যাক্টোঅনুমোদন দিয়েছে|

গতএপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এই মউ স্বাক্ষরিত হয়েছে|

বাংলাদেশেরসঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গভীরতর করা, সেদেশে পরিকাঠামোগত উন্নয়নে এবং ভারত ওবাংলাদেশের মধ্যে যোগাযোগ উন্নত করার জন্য এই মউ| এর মধ্যে দিয়ে আমাদেরউত্তর-পূর্বাঞ্চলের অধিগম্যতা বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি ভারতীয় কোম্পানিগুলিরক্ষেত্রে বাংলাদেশে বাণিজ্য করার এক নতুন সুযোগ তৈরি হবে|

বাংলাদেশকেদেওয়া এই বিশেষ সুবিধার অর্থায়ন ব্যবস্থা ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিকসম্পর্ককে শক্তিশালী করবে এবং সহযোগিতাকে উন্নত করবে|

এই বিশেষ সুবিধার অর্থায়ন ব্যবস্থার অধীনে যেসবপ্রকল্প গ্রহণ করা হবে তার একটি তালিকা সুনির্দিষ্ট করেছে মউ| এর ফলে এইএল.ও.সি.-এর অধীনে যাতে ভারতের স্বার্থ-সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণ করা হয়, তাসুনিশ্চিত করার সুযোগ প্রদান করবে|

এর কিছু প্রকল্প ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গেদেশের মূল ভুখণ্ড এবং বহির্বিশ্বের দ্রুত ও উন্নত যোগাযোগ সুনিশ্চিত করবে| তাভারতের নিরাপত্তাও সুনিশ্চিত করবে এবং ভারতের কোম্পানিগুলোর জন্য বাণিজ্যিক সুযোগতৈরি করবে|

PG/SK/A.D.