Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উৎসবের মরশুমে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


দেশে এখন উৎসব ও পালাপার্বনের সময়। এই উপলক্ষে, দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কয়েকটি ট্যুইট বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী কামনা করেছেন যে, এই সমস্ত উৎসব যেন দেশের নাগরিকদের জীবনে সুখ ও আনন্দ ডেকে আনে।

একটি বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের বিভিন্ন স্থানে এখন উৎসব পালনের মুহূর্ত। এই উপলক্ষে, নাগরিকদের জানাই আমার অভিনন্দন। এই সমস্ত উৎসব যেন আমাদের সকলের জীবনে আনন্দ ও সমৃদ্ধির সূচনা করে।

গুজরাটবাসীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, উত্তরায়ণ উপলক্ষে গুজরাটের বন্ধুদের জানাই আমার শুভেচ্ছা।

মাঘ বিহুর মুহূর্তে আমার শুভেচ্ছা রইল আসামের জনসাধারণের জন্য।

যাঁরা ভোগী উদযাপন করছেন, তাঁদের প্রত্যেকের জীবনে আমি সুখ কামনা করি।

তামিলনাড়ুর জনসাধারণকে পোঙ্গল উপলক্ষে জানাই আমার আন্তরিক অভিনন্দন।

মকর সংক্রান্তির মুহূর্তে দেশবাসীকে জানাই আমার আন্তরিক শুভকামনা”।

PG/SKD/SB