Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উৎসবের মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর


 

উৎসবের মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কয়েকটি ট্যুইট বার্তার মাধ্যমে তিনি বলেছেন :

“প্রত্যেককেই জানাই বৈশাখীর অভিনন্দন! সকলের জীবন এই উৎসবের মধ্য দিয়ে আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনা জানাই। দেশবাসীর মুখে অন্ন তুলে দেওয়ার দায়ীত্ব বহন করে যাঁরা নিরলস পরিশ্রম করে চলেছেন, আমাদের মেহনতি কৃষক সাধারণকে আমি আমার কৃতজ্ঞতা জানাই।

ভারত বৈচিত্র্যের আশীর্বাদধন্য। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখন উৎসব পালন করছেন। এই বিশেষ বিশেষ উপলক্ষগুলির মুহূর্তে প্রত্যেককেই জানাই আমার অভিনন্দন।

পুথান্ডু উপলক্ষে তামিল জনসাধারণকে জানাই আমার শুভেচ্ছা। আগামী বছরটিতে আপনাদের সকল আশা-আকাঙ্খা চরিতার্থ হোক, এই প্রার্থনা জানাই।

শুভ বিশু! নতুন বছরটি নতুন নতুন আশা, অধিকতর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের বার্তাবহ হয়ে উঠুক, এই প্রার্থনা জানাই।

প্রত্যেক বাঙালিকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা। এই নববর্ষ যেন প্রত্যেকের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বহন করে আনে। শুভ নববর্ষ!

আমার অসমীয়া ভাই-বোনদের জানাই বোহাগ বিহুর শুভেচ্ছা। এই উৎসবের মূলে রয়েছে অফুরন্ত শক্তি ও উৎসাহ-উদ্দীপনা। এই শুভ দিনটি আমাদের সমাজ জীবনে সুখ ও সুস্বাস্থ্য বহন করে নিয়ে আসুক, এই প্রার্থনা জানাই।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আমার ওড়িয়া বন্ধুদের জানাই মহাবিষুব সংক্রান্তি! আগামী বছরটি আরও সুন্দর হয়ে উঠুক। সমৃদ্ধ ওড়িয়া সংস্কৃতির জন্য আমরা ভীষণভাবে গর্বিত।

PG/SKD/SB