Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এইচআইভি ও এড্‌স (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) বিল, ২০১৪’রসংশোধন প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


এইচআইভিও এড্‌স (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) বিল, ২০১৪ সরকারিভাবে সংশোধনের এক প্রস্তাবে সায়মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার। আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এইচআইভিও এড্‌স বিল ২০১৪’র খসড়া প্রস্তুত করা হয় এইচআইভি’তে আক্রান্ত ব্যক্তিদের অধিকাররক্ষার স্বার্থে। এইচআইভি’র কারণে বৈষম্য, আইনগত দায়বদ্ধতা এবং অন্যান্য ক্ষোভ ওঅভিযোগের মোকাবিলায় এই বিলের খসড়াটি রচনা করা হয়। বিলের আরেকটি বিশেষ উদ্দেশ্য হল,এইচআইভি ও এড্‌স-এর সংক্রমণ প্রতিরোধ, এইচআইভি ও এড্‌স আক্রান্ত ব্যক্তিদেরবিরুদ্ধে বৈষম্য দূর করা, আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে গোপনীয়তা রক্ষার ব্যবস্থা,এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের অধিকার রক্ষা ইত্যাদি। আক্রান্ত ব্যক্তিরা যাতে আরওবেশি করে চিকিৎসা ও স্বাস্থ্য পরিচর্যারসুযোগ গ্রহণ করতে পারেন, তার ব্যবস্থা করাও হ’ল বিলটির অন্যতম লক্ষ্য।

যেসমস্ত বিষয়গুলিতে এইচআইভি পজিটিভ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণকরা হয়, তা হল – কর্মসংস্থান, শিক্ষা ও পঠন-পাঠনের সুযোগ, স্বাস্থ্য পরিষেবা ওপরিচর্যা, ভাড়া বাড়িতে বসবাস, সরকারি অথবা বেসরকারি অফিসগুলিতে প্রবেশের সুযোগ,বিমার সুযোগ-সুবিধা ইত্যাদি। শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে সুযোগ-সুবিধা লাভেরআগে এইচআইভি পরীক্ষার পূর্বশর্ত আরোপের ঘটনাও পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাবরয়েছে এই বিলটিতে। কর্মসংস্থানের ক্ষেত্রেও এইচআইভি পরীক্ষার পূর্বশর্তটি নিষিদ্ধবলে ঘোষণার সংস্থান রয়েছে এই বিলে।

প্রসঙ্গতউল্লেখ্য, দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা বর্তমানে ২১ লক্ষের মতো। বিগতদশকে নতুন করে এইচআইভি সংক্রমণের হার অবশ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগামী২০৩০ সালের মধ্যে এইচআইভি ও এড্‌স সংক্রমণের ঘটনা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেজাতীয় এড্‌স নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও জোরদার করে তোলার কথাও বলা হয়েছে এইবিলটিতে।

PG/SKD/SB