Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এইম্‌স-এর মূল প্রকল্পগুলির শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

এইম্‌স-এর মূল প্রকল্পগুলির শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

এইম্‌স-এর মূল প্রকল্পগুলির শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইম্‌স-এ বয়স্কদের জন্য একটি জাতীয় কেন্দ্রের শিলান্যাস করলেন। এই কেন্দ্র গড়ে উঠলে বহুমুখী স্বাস্থ্য পরিষেবা পাবেন বয়স্ক ব্যক্তিরা। এতে ২০০টি জেনারেল ওয়ার্ড বেড থাকবে।

একই অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী সফদরজং হাসপাতালে ৫৫৫টি বেডের একটি অতি বিশেষ ব্লকেরও উদ্বোধন করলেন। তিনি ঐ হাসপাতালের ৫০০ বেডের নতুন এমার্জেন্সি ব্লকটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন। একই সঙ্গে, এইম্‌স-এ ৩০০ বেডের পাওয়ার গ্রিড বিশ্রাম সদন জাতির উদ্দেশে উৎসর্গ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত চার বছরে ভারতে জনস্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে গিয়েছে। ধারাবাহিক নীতি-নির্ধারণের ফলে, গরিব ও মধ্যবিত্ত মানুষকে সুস্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রয়াস চালানো হচ্ছে। তিনি আরও বলেন, চলতি স্বাস্থ্য সুরক্ষা পরিষেবাকে আরও উন্নত করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য নীতির উল্লেখ করে শ্রী মোদী বলেন, কম খরচে সুস্বাস্থ্য পরিষেবা দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়সূচি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা দূর করার লক্ষ্যমাত্রা রেখেছে ভারত।

SSS/SB