নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা একইসঙ্গে লোকসভা বিধানসভা এবং স্থানীয় প্রশাসনের নির্বাচন আয়োজন সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশগুলি গ্রহণ করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ-এর নেতৃত্বে এই কমিটি গঠিত হয়।
উচ্চপর্যায়ের কমিটির সুপারিশগুলি যেসব বিষয় বিবেচনা করে করা হয়েছে
১. ১৯৫১-১৯৬৭ সময়কালে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হত।
২. আইন কমিশনের ১৯৯৯ সালের ১৭০-তম প্রতিবেদন: ৫ বছরে লোকসভা এবং সকল বিধানসভায় একটি নির্বাচন।
৩. ২০১৫ সালের সংসদীয় কমিটির ৭৯তম প্রতিবেদন : একসঙ্গে দুটি পর্যায়ে সবকটি নির্বাচন আয়োজন করা হবে।
৪. শ্রী রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে।
৫. অনলাইনে https://onoe.gov.in/ এই প্রতিবেদন পাওয়া যাবে।
৬. একসঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে বিপুল সমর্থন প্রত্যক্ষ করা গেছে।
সুপারিশগুলি কার্যকর করার পন্থা-পদ্ধতি
১. দুটি পর্যায়ে কার্যকর করা হবে।
২. প্রথম পর্বে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হবে।
৩. দ্বিতীয় পর্বে সাধারণ নির্বাচনের ১০০ দিনের মধ্যে স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত ও পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
৪. সকল নির্বাচনের জন্য অভিন্ন ভোটার তালিকা।
৫. দেশজুড়ে এটি কার্যকর করতে বিস্তারিত আলোচনা করা হবে।
৬. বাস্তবায়নের জন্য একটি কমিটি তৈরি করা হবে।
PG/CB/NS…
The Cabinet has accepted the recommendations of the High-Level Committee on Simultaneous Elections. I compliment our former President, Shri Ram Nath Kovind Ji for spearheading this effort and consulting a wide range of stakeholders.
— Narendra Modi (@narendramodi) September 18, 2024
This is an important step towards making our…