Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এক্সিম ব্যাঙ্কের রপ্তানি উন্নয়ন তহবিলের মাধ্যমে ভারত থেকে ইরানে রপ্তানির জন‍্য তহবিলের সংস্থান


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভাবুধবার এক্সিম ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইরানের সেন্ট্রাল ব্যাঙ্কের নেতৃত্বে ইরানি ব্যাঙ্ক সমূহের ভারত থেকে পণ্য ও পরিষেবা ক্রয়ের জন্য আর্থিক সংস্থান করতে কর্মকাঠামো বিষয়ক চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) সম্প্রসারণের জন্য অনুমোদন দিয়েছে। এর ফলে ভারত থেকে ইরানে পণ্য ও পরিষেবা সরবরাহের পরিমাণ ৯০০ কোটি টাকা থেকে বেড়ে ৩০০০ কোটি টাকা হবে। এটা সম্পাদন করা হবে ‘রপ্তানি উন্নয়ন তহবিল’ (ই ডি এফ)-এর ব্যবহারের মাধ্যমে। এই প্রস্তাব এস টি সি-র দ্বারা স্টিল রেল-এর রপ্তানির জন্য দুইটি চুক্তির সংস্থান করবে। এছাড়া ই ডি এফ-এর আওতায় চাবাহার বন্দর উন্নয়ন প্রকল্পের জন্য এর আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল।

এই প্রস্তাব ইরানের সঙ্গে দেশের রপ্তানিকে উৎসাহিত করবে। এটা ইরানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বকেও গভীরতর করবে।

SK/JC/SRC/DSC/AGT/S