Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এক হাজার কোটি টাকারস্টার্ট আপ তহবিল গড়ে তোলার প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


স্টার্ট আপ সংস্থা গড়ে তোলার কাজে আর্থিক সহায়তাদানের লক্ষ্যে ১ হাজার কোটিটাকার এক বিশেষ তহবিল গড়ে তোলার প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে এ সম্পর্কিত প্রস্তাবটিতে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করাহয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছর ২২ জুন কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকেস্টার্ট আপ সংস্থা গড়ে তোলার কাজে মোট ১০ হাজার কোটি টাকার এক মজুত তহবিল গঠনেরসিদ্ধান্ত নেওয়া হয়। চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ কমিশনের কার্যকালের মেয়াদের মধ্যে এইতহবিল গঠনের প্রস্তাব করা হয়। এই তহবিল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতেরক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাঙ্ক ‘সিডবি’কে।

PG/SKD/SB