পিএমইন্ডিয়া
জাতীয় তাপবিদ্যুৎ নিগমের (এনটিপিসি) রায়বেরিলি প্রকল্পে অগ্নিকান্ডজনিতদুর্ঘটনার সংবাদে মর্মাহত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি এক বার্তায়বলেছেন :
“এনটিপিসি’র রায়বেরিলি প্রকল্পে দুর্ঘটনার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত।শোকসন্তপ্ত পরিবারগুলির মতো আমিও সমান উদ্বিগ্ন। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এইপ্রার্থনা জানাই। পরিস্থিতির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাভাবিক অবস্থাফিরিয়ে আনতে কর্মী ও আধিকারিকরা সচেষ্ট রয়েছেন”।
PG /SKD/ SB
Deeply pained by the accident at the NTPC plant in Raebareli. My thoughts are with the bereaved families. May the injured recover quickly. The situation is being closely monitored & officials are ensuring normalcy is restored: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 1, 2017