Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এনটিপিসি-র প্রকল্পগুলি যে রাজ্যে রূপায়িত হচ্ছে তাদেরকে বেশি পরিমাণ বিদ্যুৎ বরাদ্দের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের দুটি অনুমোদন করেছে। এনটিপিসি-র তেলেঙ্গানা সুপার থারমাল বিদ্যুৎ প্রকল্প (৪,০০০ মেগাওয়াট) থেকে ৮৫ শতাংশ বিদ্যুৎ তেলেঙ্গানা সরকারকে এবং পত্রাতু বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেডের ৪,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ প্রকল্প থেকে ৮৫ শতাংশ বিদ্যুৎ ঝাড়খণ্ডকে দেওয়ার প্রস্তাব এর মধ্যে রয়েছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।

প্রসঙ্গত, দুটি প্রকল্পই দু’দফায় স্থাপন করা হচ্ছে। তেলেঙ্গানা সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পটি পেড্ডাপাল্লি জেলার রামাগুণ্ডামে এবং পত্রাতু সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্রটি ঝাড়খণ্ডের রামগড় জেলার পত্রাতুতে স্থাপন করা হচ্ছে।

তেলেঙ্গানা সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি পরিমাণে বিদ্যুৎ তেলেঙ্গানা রাজ্যকে দেওয়া হলে এটা নিশ্চিত হবে যে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের ত্রয়োদশতম তপশিল অনুযায়ী, কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে যাতে নবগঠিত রাজ্যগুলির প্রগতি ও স্থায়ী উন্নয়ন হয়। পত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি পরিমাণে বিদ্যুৎ ঝাড়খণ্ড সরকারকে দিলে সেই রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি ঘটবে। এর ফলে, সকলের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সরকারি অভিযান বাস্তবায়িত হবে।

***

CG/SC/DM/