পিএমইন্ডিয়া
নিগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (সংশোধন) অধ্যাদেশ জারির বিষয়টি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। এন.আই. অ্যাক্ট, ১৮৮১ – এর প্রস্তাবিত এই সংশোধনের উদ্দেশ্য হল ঐ আইনের ১৩৮ ধারার আওতায় সংগঠিত কোনও অপরাধ নথিভুক্ত করার জন্য নিষ্পত্তির এলাকা বা এক্তিয়ারের বিষয়টিকে আরও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, চেক্ বাউন্স সংক্রান্ত কোনও ঘটনার নিষ্পত্তির জন্য যদি এক্তিয়ারের বিষয়টিকে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা যায়, তা হলে আর্থিক লেনদেনের একটি মাধ্যম হিসেবে চেক্ – এর গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা সুপ্রতিষ্ঠিত হবে। এর ফলে, দেশের অর্থনীতিতে ব্যাঙ্ক সহ বিভিন্ন আর্থিক সংস্থার লগ্নির বিষয়টি আরও প্রসার লাভ করবে। যেহেতু, চেক্ বাউন্সের ঘটনায় ঋণ বকেয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে, তাই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থলগ্নির বিষয়টিতে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি আরও বেশি করে উৎসাহিত হবে।
চেক্ বাউন্স হওয়ার ঘটনায় শিল্প ও আর্থিক সংস্থাগুলি এর আগে তাদের উদ্বেগের কথা ঘোষণা করেছিল। প্রস্তাবিত এই সংশোধনের ফলে, শিল্প ও আর্থিক সংস্থাগুলির কাজকর্মে আরও গতিসঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/SB/S/