পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশজুড়ে কৃষকদের স্বার্থে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশের পরিশ্রমী কৃষকরা ,যারা তাঁদের মাথার ঘাম পায়ে ফেলে জাতির মুখে খাবার তুলে দিচ্ছেন, তাঁদের জন্য পেনশন প্রকল্প চালু হচ্ছে। স্বাধীনতার পরে এই প্রথম কৃষকদের পেনশনের আওতায় আনা হতে চলেছে।
এর ফলে আগামী তিন বছরে ৫ কোটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক উপকৃত হবেন। এই সামাজিক প্রকল্পের আওতায় কেন্দ্র আগামী তিন বছরের জন্য ১০৭৭৪.৫০ কোটি টাকা ব্যয় করবে।
এই প্রকল্পের উল্লেখযোগ্য দিকগুলি হলঃ-
দেশের সমস্ত ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা এর সুবিধে পাবেন।
যাঁদের বয়স ১৮ থেকে চল্লিশের মধ্যে তাঁদের ৬০ বছর হলে তিনহাজার টাকা করে পেনশন পাবেন।
উদাহরণ হিসেবে বলা যায়, যে সব কৃষকদের বয়স ২৯ বছর তাঁরা এই প্রকল্পে ঢুকতে চাইলে প্রতি মাসে ১০০ টাকা তাঁদের দিতে হবে। কেন্দ্র ওই কৃষকের পেনশন তহবিলে সমপরিমাণ অর্থ জমা দেবে। ওই কৃষকের মৃত্যুর পরে তাঁর স্ত্রী ফ্যামিলি পেনশন হিসেবে অর্ধেক টাকা পাবেন। ৬০ বছর বয়স না হলে , অর্থাৎ কৃষক যখন তহবিলে টাকা জমা দিচ্ছেন, সেই সময় তাঁর মৃত্যু হলে স্ত্রী চাইলে এই পেনশনের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা জমা দিতে পারেন।
এই প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য দিক হল, কোন কৃষক চাইলে তাঁর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পি এম- কিষাণ) প্রকল্পের টাকা থেকে এই তহবিলে টাকা দিতে পারেন। অথবা এমই আইটিওয়াই এর মাধ্যমে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও মাসে মাসে টাকা জমা দিতে পারেন।
দেশ স্বাধীন হবার সত্তর বছরের মধ্যে কৃষকদের জন্য এরকম সুরক্ষার বিষয়ভাবা হয় নি। এ বছরের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা বলেন। বিজেপির নির্বাচনী ইস্তেহারে যা স্থান পায়। আজ নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এটি সদর্থক রূপ পেল।
SSS/CB/