Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এন সি সি-এর র্যাতলিতে প্রধানমন্ত্রীর ভাষণ

এন সি সি-এর র্যাতলিতে প্রধানমন্ত্রীর ভাষণ


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এন সি সি)-র ক্যাডেটদের দেশ ও দেশবাসীর সার্বিক কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন। আজ এন সি সি-এর র্যা্লি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত ক্যাডেটদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী তাঁদের গত এক মাসে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নয়াদিল্লিতে থাকাকালীন যে সমস্ত ভালো কিছু শেখা বা জানা গেছে তা আত্মস্থ করার পরামর্শ দেন। তিনি ক্যাডেটদের নিজ এলাকায় ফিরে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দেশাত্মবোধের মতো মূল্যবোধগুলি প্রচারেরও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যারা দেশের যুবসম্প্রদায়ের মধ্যে যোগসূত্র গড়ে তোলে এবং এভাবেই দেশে একতার মনোভাব প্রসারে অবদান জোগায়।

এবারের প্রজাতন্ত্র দিবস ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার বাবাসাহেব আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকীকে সূচিত করে বলে প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সারা জীবন ধরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও বাবাসাহেব আম্বেদকরের মনে ঐ সমস্ত ঘাত-প্রতিঘাত এমন এক কঠোরতার জন্ম দিয়েছিল, যা তাঁকে সংবিধান রচনার প্রেরণা জুগিয়েছিল। তাঁর এই প্রয়াস বহু দশক পরে আজও আমাদের কাঁধে-কাঁধ মিলিয়ে চলতে উদ্ধুদ্ধ করছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

PG/BD/SB