Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এলাহাবাদ উচ্চআদালত বিচার-ব্যবস্থার ক্ষেত্রে এক তীর্থক্ষেত্র স্বরূপ : বললেন প্রধানমন্ত্রী

এলাহাবাদ উচ্চআদালত বিচার-ব্যবস্থার ক্ষেত্রে এক তীর্থক্ষেত্র স্বরূপ  : বললেন প্রধানমন্ত্রী


এলাহাবাদ উচ্চ আদালত হল ভারতীয় বিচার-ব্যবস্থার ক্ষেত্রে এক তীর্থক্ষেত্র স্বরূপ। আইন পেশারসঙ্গে যুক্ত অনেকেরই এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামে। ঔপনিবেশিকতার হাত থেকে তাঁরা রক্ষা করেছেন দেশবাসীকে।

রবিবার,এলাহাবাদ উচ্চ আদালতের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে ভাষণদানকালেএকথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আগামী ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছরপূর্তি অনুষ্ঠান আমরা পালন করতে চলেছি – একথা স্মরণ করিয়ে দিয়ে এক স্বপ্নের ভারতগড়ে তোলার কথা চিন্তাভাবনা করার জন্য দেশবাসীর কাছে আর্জি জানান প্রধানমন্ত্রীতাঁর এদিনের ভাষণে। তিনি বলেন, এই লক্ষ্য পূরণে প্রত্যেক নাগরিকেরই উচিৎ একটিসুনির্দিষ্ট পথ অনুসরণ করা।

২০১৪সালের মে মাস থেকে ১,২০০-টি অপ্রচলিত ও অপ্রয়োজনীয় আইন বাতিল করার কাজ শুরু করেছেকেন্দ্রীয় সরকার। একথার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান শতকের কাজকর্মে একগুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রযুক্তিগত পদ্ধতির । তাই, বিচার-ব্যবস্থার ক্ষেত্রেও এর প্রয়োগ ওব্যবহারের প্রচুর সুযোগ রয়েছে আমাদের সামনে। বিচার-ব্যবস্থায় প্রযুক্তি কিভাবেসহায়ক ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে উদ্ভাবনী পথ ও উপায় খুঁজে বের করার জন্যশ্রী মোদী আহ্বান জানান স্টার্ট আপ উদ্যোগীদের কাছে।

PG/SKD/DM