নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২৬
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ২০০ মিটার T12 বিভাগে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ের অসাধারণ কৃতিত্বের জন্য আজ সিমরানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর দফতর এক্স পোস্টে জানিয়েছে:
“স্বর্ণপদক এবং নতুন রেকর্ড!
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ২০০ মিটার T12 বিভাগে অসাধারণ পারফরম্যান্স করেছেন সিমরান। স্বর্ণপদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন।
আগের গেমসে রুপোর পদক জয় থেকে শুরু করে এবার রেকর্ড গড়ে স্বর্ণপদক অর্জন—তাঁর এই যাত্রা উৎকর্ষ সাধনের মানসিকতারই প্রতিফলন। তিনি ভবিষ্যতেও সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের নতুন নতুন নজির স্থাপন করুন—এই শুভকামনা জানাই: প্রধানমন্ত্রী @narendramodi”
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
SC/SD/SKD
Gold Medal and a new record! Simran has given a phenomenal performance in the Women's 200m T12 at the Asian Para Games 2026. Congrats to her on winning the Gold. From Silver in the previous edition to Gold with a record-breaking performance, her journey embodies the spirit of excellence. May she continue to break barriers and set new benchmarks: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 20, 2026