নতুন দিল্লি, ২৫ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সদ্য সমাপ্ত এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ভারতের প্যারা-অ্যাথলিটদের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, রেকর্ড সংখ্যক ১১৪টি পদক জয়ের মাধ্যমে এটি এই গেমসে ভারতের সর্বকালের সেরা ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন হয়ে উঠেছে। তিনি বলেন, এটি সমগ্র জাতির জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের একটি মুহূর্ত। তিনি ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে তাঁদের অসামান্য দৃঢ়তার জন্য অভিনন্দন জানান এবং জোর দিয়ে বলেন, প্রত্যেক অ্যাথলিট এই ঐতিহাসিক সাফল্যে অবদান রেখেছেন এবং তাঁদের অর্জনের মাধ্যমে অগণিত ভারতবাসীকে অনুপ্রাণিত করেছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“সদ্য সমাপ্ত এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ আমাদের প্যারা-অ্যাথলিটদের কী অসাধারণ সাফল্য!
রেকর্ড ১১৪টি পদক জয়ের মাধ্যমে এটি এই গেমসে ভারতের সর্বকালের সেরা ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন। এটি সমগ্র জাতির জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের একটি মুহূর্ত!
আমি আমাদের দলের প্রত্যেক সদস্যকে তাঁদের অসামান্য দৃঢ়তার জন্য অভিনন্দন জানাই।
প্রত্যেক অ্যাথলিট এই ঐতিহাসিক সাফল্যে অবদান রেখেছেন এবং তাঁদের অর্জনের মাধ্যমে অগণিত ভারতবাসীকে অনুপ্রাণিত করেছেন।”
MH /SB/AS
What an extraordinary achievement by our para-athletes at the just concluded Asian Para Games 2026! With a record 114 medals, this marks India’s best-ever performance at the Games. This is an occasion of immense pride and joy for the entire nation! I congratulate every member of our contingent for their exceptional determination. Each athlete has contributed to this historic achievement and inspired countless Indians with their accomplishments.
— Narendra Modi (@narendramodi) October 25, 2026