পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ে আমান সেহরাওয়াতকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক প্রাপ্তির পর এবার শ্রেষ্ঠ পদক জয়লাভের মধ্য দিয়ে আমন সেহরাওয়াত তাঁর অনবদ্য ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলা হয়েছে :
“আমন সেহরাওয়াতের জন্য দারুণ এক উচ্ছ্বাসের বিষয়!
তিনি এশিয়ান গেমসের কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে ভারতের জন্য প্রথমবার স্বর্ণপদক জয় করে ইতিহাস রচনা করলেন। গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক প্রাপ্তির পর এবার শ্রেষ্ঠ পদক জয়লাভের মধ্য দিয়ে আমন তাঁর অনবদ্য ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন। তঁকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই : প্রধানমন্ত্রী @narendramodi”
SC/CB/AS
What a phenomenal triumph for Aman Sehrawat!
— PMO India (@PMOIndia) October 3, 2026
He has scripted history by winning India’s first-ever Asian Games Gold in the Men’s 57kg Freestyle Wrestling event. From Bronze at the last Asian Games to standing atop the podium this time, Aman has displayed great tenacity.…