পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে স্বর্ণপদক জয়ের ধারা অব্যাহত রাখায় দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জন্য এটি প্রকৃত অর্থেই আনন্দের এক মুহূর্ত।
তিনি দলের সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলা হয়েছে;
“ভারতের কাছে আরও একটি সোনা এসেছে!
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে স্বর্ণপদক জয়ের ধারা অব্যাহত রাখায় দলের সদস্যদের অভিনন্দন জানাই। দেশের জন্য এটি প্রকৃত অর্থেই আনন্দের এক মুহূর্ত। দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করি : প্রধানমন্ত্রী @narendramodi”
SC/CB/AS
The Gold comes to India yet again!
— PMO India (@PMOIndia) October 3, 2026
Congratulations to our Men’s Cricket Team on retaining their title at the Asian Games. This is indeed a joyous occasion for the nation. My best wishes to the team members for their future endeavours: PM @narendramodi