পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে কুস্তিগির দীপক পুনিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, ছয় দশক পর ভারত এশিয়ান গেমসে কুস্তিতে পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পদক জয় করলো।
তিনি দীপক পুনিয়ার এই সাফল্যকে ভারতের কুস্তির ইতিহাসে এক নতুন অধ্যায় বলে বর্ণনা করেন এবং আগামীদিনেও তাঁর আরও সাফল্য কামনা করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে :
“ছয় দশক পর ভারত এশিয়ান গেমসে কুস্তিতে পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পদক জয় করলো!
তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দীপক পুনিয়ার ব্রোঞ্জ পদক প্রাপ্তি ভারতের কুস্তির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলো। তাঁকে অভিনন্দন জানাই। আগামীদিনে তাঁর আরও সাফল্য কামনা করি : প্রধানমন্ত্রী @narendramodi”
SC/CB/AS
Six decades later, India is back on the podium in the Men’s 97kg Freestyle Wrestling event at the Asian Games!
— PMO India (@PMOIndia) October 3, 2026
Deepak Punia has brought home the Bronze after a fiercely contested bout, adding a new chapter to India’s wrestling journey. Congrats to him. May he keep attaining…