পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত গল্ফ প্রতিযোগিতায় প্রথমবার ভারতের জন্য ঐতিহাসিক স্বর্ণপদক জয়ে প্রণবী শরৎ উরস-কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ফাইনাল খেলায় তাঁর খুব সুন্দরভাবে শেষ করা দেশের ক্রীড়া জগতের কাছে চিরস্মরণীয়। তিনি আশা করেন, এই জয়ের মধ্য দিয়ে আরও ভারতীয় তরুণ-তরুণী গল্ফ খেলার প্রতি আগ্রহী হবেন এবং তাঁরা সর্বোচ্চ পদক প্রাপ্তির বিষয়ে অনুপ্রাণিত হবেন।
শ্রী মোদী প্রণবী শরৎ উরস-কে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ বলা হয়েছে :
“ইতিহাসের পাতার জন্য আরও একটি বিষয়!
এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত গল্ফ প্রতিযোগিতায় প্রথমবার ভারতের জন্য ঐতিহাসিক স্বর্ণপদক জয়ে প্রণবী শরৎ উরস-কে অভিনন্দন। ফাইনাল খেলায় তাঁর খুব সুন্দরভাবে শেষ করা দেশের ক্রীড়া জগতের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই জয়ের মধ্য দিয়ে আরও ভারতীয় তরুণ-তরুণী গল্ফ খেলার প্রতি আগ্রহী হবেন এবং তাঁরা সর্বোচ্চ পদক প্রাপ্তির বিষয়ে অনুপ্রাণিত হবেন বলে আমি আশাবাদী। প্রণবী আপনি খুব ভাল খেলেছেন, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই : প্রধানমন্ত্রী @narendramodi”
SC/CB/AS
One for the history books!
— PMO India (@PMOIndia) October 3, 2026
Congratulations to Pranavi Sharath Urs on winning India’s first-ever Gold in Women’s Individual Golf at the Asian Games. Her superb finish has given the nation a sporting moment to remember. May this victory draw more young Indians to the game and…