Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমসে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে ব্রোঞ্জ পদক জয়ে পারুল চৌধুরীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী পারুল চৌধুরীর অসাধারণ নৈপুণ্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে :

“এশিয়ান গেমসে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ বিভাগে ব্রোঞ্জ জিতে পারুল চৌধুরী অসাধারণ নৈপুণ্য   দেখিয়েছেন! পদক জয়ের পথে নিজের সেরা ব্যক্তিগত সময় করায় এই সাফল্য আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাঁর নিষ্ঠা ও অধ্যবসায় ভারতকে গর্বিত করেছে। তাঁর আগামী প্রচেষ্টার জন্য শুভকামনা: প্রধানমন্ত্রী @narendramodi”

https://x.com/PMOIndia/status/2104237514852905273?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2104237514852905273%7Ctwgr%5E504d43e8ea63ab9842e44748a6477ae8d317661d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2315675reg%3D3lang%3D1

 

SC/AB/DM