Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশীয়-আফ্রিকান পল্লী উন্নয়ন সংগঠনের সদস্য দেশগুলিরক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে ভারতের সহযোগিতা : চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


পল্লী উন্নয়নের ক্ষেত্রে ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিরলক্ষ্যে ভারত ও এশীয়- আফ্রিকা পল্লী উন্নয়ন সংগঠন (এ এ আর ডি ও)-এর মধ্যে একটি মউস্বাক্ষরের প্রস্তাব আজ অনুমোদিত হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। মউটি স্বাক্ষরিত হবে ২০১৫ থেকে ২০১৭ – এইতিন বছরের জন্য। এর আওতায় এশীয়-আফ্রিকা পল্লী উন্নয়ন সংগঠনের সদস্য রাষ্ট্রগুলিরজন্য তিন বছর ধরে আয়োজিত হবে ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচি। জাতীয়পল্লী উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান (এনআইআরডি পিআর)-এর মতো ভারতের উৎকর্ষকেন্দ্রগুলিতে আয়োজিত হবে এই কর্মসূচিগুলি। এছাড়াও, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ(আইসিএআর), ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) সহ বড় বড়প্রতিষ্ঠানগুলির পরিচালনাধীন বিভিন্ন সংস্থায় এই কর্মসূচির আয়োজন করা হবে। প্রতিটিপ্রশিক্ষণসূচি চলবে দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত। স্নাতকোত্তর পর্যায়ের পল্লীউন্নয়ন ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ সূচিটির মেয়াদ হবে এক বছর।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্তএশীয়-আফ্রিকান পল্লী উন্নয়ন সংগঠনকে ভারত প্রতি বছর ৬০০০০০ মার্কিন ডলারের মতোঅতিরিক্ত সহায়তা দিয়ে এসেছে। ঐ সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির ক্ষমতা ও দক্ষতা উন্নয়নকর্মসূচিতে সহযোগিতার লক্ষ্যেই ভারতের এই বিশেষ আর্থিক সহায়তা।

PG/SKD/SB