Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশীয় পরিকাঠামো লগ্নি ব্যাঙ্কের আর্টিকেলস্‌ অফ এগ্রিমেন্ট-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


এশীয় পরিকাঠামো লগ্নি ব্যাঙ্ক (এ আই আই বি)-এর আর্টিকেলস্‌ অফ এগ্রিমেন্ট অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে বুধবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের ফলে এ আই আই বি-এর প্রতিষ্ঠার পথ সুগম হল। ভারত এ আই আই বি’র সম্ভাব্য ঋণ গ্রহীতাদের মধ্যে বৃহত্তম দেশগুলির অন্যতম এবং চিনের পরই দ্বিতীয় বৃহত্তম লগ্নিকারী।

এ আই আই বি’র সদস্য পদ নেওয়ায় ভারতের পক্ষে বহু প্রতিক্ষীত পরিকাঠামো উন্নয়নে সম্পদ সংগ্রহের সুবিধা হবে।

PG/SB