Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এসসিএসএটি-১ উপগ্রহের সফল উৎক্ষেপণে ‘ ইসরো’কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


পিএসএলভি-৩৫ এবং উন্নত মানের আবহাওয়া উপগ্রহ এসসিএসএটি-১ও সাতটি সহযোগী যাত্রী উপগ্রহের সফল উৎক্ষেপণে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’এবং তার বিজ্ঞানীদের অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একবার্তায় তিনি বলেছেন :

“ ভারতের পক্ষে এক বিশেষ আনন্দ ও গর্বের মুহূর্ত।পিএসএলভি-৩৫ এবং উন্নত মানের আবহাওয়া উপগ্রহ এসসিএসএটি-১ ও সাতটি সহযোগী যাত্রীউপগ্রহের সফল উৎক্ষেপণের জন্য ইসরো’কে অভিনন্দন।

আমাদের মহাকাশ বিজ্ঞানীরা ইতিহাস রচনা করে চলেছেন।তাঁদের উদ্ভাবনী আগ্রহ ও উৎসাহ ১২৫ কোটি ভারতবাসীর জীবনকে স্পর্শ করেছে এবংভারত’কে গৌরবান্বিত করেছে সমগ্র বিশ্বের কাছে”।

PG/SKD/SB