Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এস সি ও শীর্ষ বৈঠকে যোগদানের উদ্দেশ্যে উজবেকিস্তান রওনা হলেন প্রধানমন্ত্রী


সাংহাই সহযোগিতা সংগঠনের (এস সি ও) শীর্ষ বৈঠকে যোগদানের উদ্দেশ্যে উজবেকিস্তান রওনা হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। যাত্রার প্রাক্কালে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“এস সি ও শীর্ষ বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে আমি উজবেকিস্তান সফরে যাচ্ছি। সেখানে আমি এস সি ও রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ে মিলিত হব।

এস সি ও’র একটি সদস্য রাষ্ট্র হওয়ায় ভারত খুশি। এস সি ও’র মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আলাপ-আলোচনা সফল হবে বলে ভারত আশা করে।

মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় ভারত। ঐ অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের প্রসার এবং সেখানকার জনসাধারণের সঙ্গে মৈত্রীপূর্ণ সদ্ভাব গড়ে তুলতে ভারত সর্বদাই আগ্রহী”।

PG/SKD/SB