Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ঐতিহাসিক প্রথম সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


ঐতিহাসিক প্রথম সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবিধানে বিশেষ অবদানের জন্য ডঃ বাবাসাহেব আম্বেদকরের উদ্দেশে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

এক বার্তায় তিনি বলেছেন, “প্রথম সংবিধান দিবসের ঐতিহাসিক মুহূর্তে ভারতবাসীকে জানাই আমার অভিনন্দন। আজকের দিনটি আমাদের সংবিধান সম্পর্কে আরও বেশি করে জানতে আপনাদের আগ্রহী করে তুলবে বলেই আমার বিশ্বাস। যে সংবিধানের জন্য আমরা আজ গর্বিত তার রচনার কাজে নিরলস পরিশ্রম করে গেছেন নর-নারী নির্বিশেষে দেশের বহু বিশিষ্ট ব্যক্তি। তাঁদের প্রতিও আজ শ্রদ্ধা জানানোর দিন। সংবিধান রচনার কাজে ডঃ বাবাসাহেব আম্বেদকরের বিশেষ অবদানের কথা না স্মরণ করলে আমাদের সংবিধানের বিষয়টিই অসম্পূর্ণ থেকে যাবে। তাঁকে জানাই আমার প্রণাম। সংবিধানের আদর্শ ও মূল্যবোধকে সর্বদা উর্ধ্বে রেখে আসুন আমরা এমন এক ভারত গড়ে তুলি, যা দেশের প্রতিষ্ঠাতা পুরুষদের স্মৃতি উজ্জ্বল করে তুলবে”।

PG/SKD/SB