Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওখি ঘূর্ণিঝড় বিধ্বস্ত লাক্ষাদ্বীপ, তামিলনাডু ও কেরল পরিদর্শন করলেনপ্রধানমন্ত্রী : ঘোষণা করলেন ৩২৫ কোটি টাকার অতিরিক্ত ত্রাণ সহায়তা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার লাক্ষাদ্বীপ, তামিলনাডু এবংকেরলের ওখি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে সেখানকার কৃষক ও মৎস্যজীবীসহ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। কাভারত্তি এবং কন্যাকুমারীরঅধিবাসীদের সঙ্গেও তিনি এদিন দেখা করেন। তিরুবনন্তপুরমের অদূরে পুন্থুরা গ্রামটিওপরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এই গ্রামটিও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। ঘূর্ণিঝড়েরতাণ্ডবে তাঁদের দুঃখ, কষ্ট ও দুর্দশার একটি সার্বিক চিত্র স্থানীয় অধিবাসীরা তুলেধরেন প্রধানমন্ত্রীর কাছে। শ্রী মোদী গ্রামবাসীদের আশ্বাস দিয়ে জানান যে, এইসঙ্কটের মুহূর্তে কেন্দ্রীয় সরকার তাঁদের পাশেই রয়েছে এবং প্রয়োজন মতো সকল রকমসাহায্য ও সহায়তা তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে।

ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কাভারত্তি, কন্যাকুমারী এবংতিরুবনন্তপুরমে পৃথক পৃথক পর্যালোচনা বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। এই পর্যালোচনাবৈঠকগুলিতে সংশ্লিষ্ট রাজ্য দুটির রাজ্যপাল, তামিলনাডুর উপ-মুখ্যমন্ত্রী, লোকসভারউপাধ্যক্ষ এবং লাক্ষাদ্বীপের প্রশাসক উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দেন পদস্থ সরকারিআধিকারিকরাও।

ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য ত্রাণ সহায়তার বিশেষ প্যাকেজের ব্যবস্থা করাহবে বলে এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কেরল, তামিলনাডু এবংলাক্ষাদ্বীপকে এজন্য অনতিবিলম্বেই ৩২৫ কোটি টাকার আর্থিক সহায়তার যোগান দেওয়া হবে।এর আগে এ মাসের গোড়ায় তামিলনাডুর অনুকূলে ২৮০ কোটি টাকা এবং কেরলকে ৭৬ কোটি টাকারআর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী ঘোষিত ৩২৫ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঐসহায়তার অতিরিক্ত বলে এদিন সুস্পষ্টভাবে ব্যক্ত করেন শ্রী নরেন্দ্র মোদী।

স্থির হয়েছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বিশেষ অগ্রাধিকারেরভিত্তিতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪০০টি বাসস্থানের পুনর্নির্মাণের কাজেসাহায্য করবে কেন্দ্রীয় সরকার। এই কর্মসূচির আওতায় নিজেদের একটি করে নতুন বাড়ি গড়েতোলার জন্য প্রত্যেক সুফল গ্রহীতাকে দেওয়া হবে দেড় লক্ষ টাকা। এছাড়াও, ওখিঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের বিমা সংক্রান্ত দাবি-দাওয়ার দ্রুত নিষ্পত্তি করতেনির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিমা সংস্থাগুলিকে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে ঘূর্ণিঝড়ে মৃতব্যক্তিদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং গুরুতরভাবে জখম ব্যক্তিদের প্রত্যেককে ৫০হাজার টাকা করে বিশেষ সহায়তা দেওয়া হবে।

এদিনের পর্যালোচনা বৈঠকগুলিতে প্রধানমন্ত্রীকে জানানো হয় যে, গত ১২৫ বছরেরমধ্যে ওখি ঘূর্ণিঝড়টি ছিল তৃতীয় বৃহত্তম ঘূর্ণাবার্ত্যা, যা প্রভূত ক্ষতিসাধনকরেছে সংশ্লিষ্ট অঞ্চলগুলির।

প্রসঙ্গত উল্লেখ্য, ওখি ঘূর্ণিঝড় হানা দেয় গত ৩০ নভেম্বর, ২০১৭ তারিখে এবংঐদিনই অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার কাজ শুরু হয়ে যায়। এ পর্যন্ত মোট ৮৪৫ জনমৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।

PG / SKD/ SB