Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওড়িশার কটকের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িশার কটকের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পি এম এন আর এফ) থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা  প্রদানের কথা  ঘোষণা করেছেন শ্রী মোদী।

“এক্স” হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান:

“ওড়িশার কটকের একটি হাসপাতালের দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী”।

 

SC/PM/SKD