পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে আজ ওড়িশায় একটি জাতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়েতোলার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সমিতিনথিভুক্তি আইন, ১৮৬০-এর আওতায় রাজ্যের বেরহামপুর-এ বিজ্ঞান ও শিক্ষা ও গবেষণাসংক্রান্ত একটি জাতীয় প্রতিষ্ঠান স্থাপন, এই প্রতিষ্ঠানটিকে অস্থায়ীভাবে কোন একটিস্থানে ২০১৬-১৭ অর্থ বছরেই চালু করে দেওয়া, প্রতিষ্ঠান স্থাপনের জন্য রাজ্যসরকারের কাছ থেকে বিনা খরচে জমি অধিগ্রহণ, মাসিক ৮০ হাজার টাকার নির্দিষ্ট বেতনহারে প্রতিষ্ঠানের ডিরেক্টর পদ সৃষ্টি এবং তিরুপতি ও বেরহামপুরের এই প্রতিষ্ঠানদুটিকে ২০০৭-এর প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষা এবং গবেষণা আইনের দ্বিতীয় তপশিলেঅন্তর্ভুক্ত করার লক্ষ্যে সংসদে একটি সংশোধন বিল পেশ করা।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানকে সরকারইতিমধ্যেই জাতীয় প্রযুক্তি, বিজ্ঞান শিক্ষা ও গবেষণা আইনের আওতায় একটি জাতীয়গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদাদানের কথা ঘোষণা করেছে। স্নাতক-পূর্ব এবংস্নাতকোত্তর পর্যায়ে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে এই জাতীয় প্রতিষ্ঠানগুলি বিশেষপথিকৃৎ-এর ভূমিকা পালন করে থাকে। এর আগে কলকাতা, পুণে, মোহালি, ভোপাল এবংতিরুবনন্তপুরমে এই ধরনের পাঁচটি জাতীয় প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। কেন্দ্রে বর্তমানসরকার ক্ষমতায় আসার পর ২০১৫-তে তিরুপতিতে গড়ে তোলা হয় এ সম্পর্কিত আরেকটি জাতীয়প্রতিষ্ঠান।
PG/SKD/DM/