Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওয়াশিংটন ডিসি’তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ৬ জুন-এর কর্মব্যস্ততা

ওয়াশিংটন ডিসি’তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ৬ জুন-এর কর্মব্যস্ততা

ওয়াশিংটন ডিসি’তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ৬ জুন-এর কর্মব্যস্ততা


সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসি’তে গিয়ে পৌঁছলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আর্লিংটন সমাধি ক্ষেত্রে অজ্ঞাতনামা সৈনিকদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

কলম্বিয়া মহাকাশযানের এক স্মারক স্তম্ভেও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় নিহত মহাকাশচারী কল্পনা চাওলার স্বামী মিঃ জেন পিয়ের হ্যারিসনও ঐ সময়ে উপস্থিত ছিলেন সেখানে। এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন মহাকাশ অভিযাত্রী সুনীতা উইলিয়ামস্‌ও।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ঐতিহ্যের যে সমস্ত শিল্প নিদর্শনের হদিশ পাওয়া গেছে, তা ভারতে ফিরিয়ে আনা সম্পর্কিত একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। মার্কিন অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ অনুষ্ঠানে জানান, প্রায় ২০০টির মতো শিল্প নিদর্শন ভারতে ফেরৎ পাঠানোর প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ইতিমধ্যেই ফেরৎ পাঠানো হয়েছে ১২টির মতো শিল্প নিদর্শনকে।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, দুটি জাতিকে নিবিড় এক সম্পর্কে বেঁধে ফেলতে পারে জাতিগত ঐতিহ্য। কেউ কেউ হয়তো এই শিল্প নিদর্শনগুলি বিচার করেন তাঁর আর্থিক মূল্যমান নিয়ে। কিন্তু, ভারতে এই নিদর্শনগুলির মূল্য তার থেকেও অনেক অনেক বেশি। কারণ, এগুলি হল – আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির বিশেষ অঙ্গ।

প্রধানমন্ত্রী এদিন ব্রুকিংস ইন্‌স্টিটিউশন, আটলান্টিক কাউন্সিল এবং কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস সহ অন্যান্য সংস্থা ও সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গেও এদিন মতবিনিময় করেন।

PG/SKD/SB/S