Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমসে পুরুষদের ভারোত্তলনে ১১০ কেজি+ বিভাগে রৌপ্য পদক জয়ে লাভপ্রীত সিং-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি,৩১ জুলাই, ২০২৬

 

গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের ভারোত্তোলনে ১১০ কেজি+ বিভাগে রৌপ্য পদক জয়ে লাভপ্রীত সিং-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“পুরুষদের ভারোত্তোলনে ১১০ কেজি+ বিভাগে রৌপ্য পদক জয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছেন লাভপ্রীত সিং। তাঁর অনন্য প্রয়াস কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ডও গড়েছে। তাঁর নিষ্ঠা ও সংকল্প সত্যিই প্রশংসনীয়। আগামী দিনে তাঁর যাবতীয় প্রয়াসে আন্তরিক শুভেচ্ছা রইল। 
#CWG2026”

 

SC/AB/SG