Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস্‌-এ স্বর্ণপদক জয়ী সতীশ কুমারশিবলিঙ্গম’কে অভিনন্দন প্রধানমন্ত্রীর


কমনওয়েলথ গেমস্‌-এ স্বর্ণপদক জয়ী ভারোত্তোলক সতীশ কুমার শিবলিঙ্গম’কেঅভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“ভারতীয় ভারোত্তোলন প্রতিযোগীরা পদক তালিকায় আমাদের অবস্থান আরও উন্নীত করেচলেছেন। ৭৭ কিলোগ্রাম ওজন বিভাগে স্বর্ণপদক জয়ী সতীশ কুমার শিবলিঙ্গম’কে বাহবাজানাই। দুটি কমনওয়েলথ গেমস্‌, গ্লাসগো ২০১৪ এবং গোল্ড কোস্ট ২০১৮-তে উপর্যুপরিস্বর্ণপদক জয় করে তিনি ইতিহাসের বইয়ে নিজের স্থান করে নিয়েছেন”।

PG/SKD/ SB