Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপো জেতার জন্য গুলবীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী


   নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগোয় কমনওয়েলথ গেমস-এ পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপো জেতার জন্য গুলবীরকে অভিনন্দন জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী গুলবীরের নিষ্ঠা এবং একাগ্রতার প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন। 

এক্স-এ একটি পোস্টে শ্রী মোদী বলেছেন, 

“গ্লাসগোয় গুলবীর চমক দিয়েছে!

পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপো জেতার জন্য তাঁকে অভিনন্দন। তাঁর নিষ্ঠা এবং একাগ্রতা প্রশংসনীয়। আগামী দিনগুলির জন্য তাঁকে শুভেচ্ছা।#CWG2026”

 

SC /AP /AG