পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন ইভেন্টে রৌপ্য পদক জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন
জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, নীরজ চোপড়া আবারও অসাধারণ ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ এক বার্তায় লিখেছেন;
“গ্লাসগোয় পুরুষদের জ্যাভলিন ইভেন্টে নীরজ চোপড়ার অনন্যসাধারণ রৌপ্য পদক জয়!
তিনি আবারও অসাধারণ ধারাবাহিকতা, স্থৈর্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দিলেন। তাঁর সাফল্য প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে। তাঁর আগামী দিনের সাফল্যের জন্য শুভকামনা করছি।
#CWG2026
@Neeraj_chopra1”
SC/MP/AS
An outstanding Silver for Neeraj Chopra in the Men’s Javelin event at Glasgow!
— Narendra Modi (@narendramodi) August 1, 2026
He has once again demonstrated remarkable consistency, composure and spirit. His successes make every Indian proud. My best wishes to him for the endeavours ahead. #CWG2026@Neeraj_chopra1 pic.twitter.com/5sJjjCQg4W