Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ পদক জয় করায় তেজস্বিন শঙ্করকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ১ আগস্ট ২০২৬

 

গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২৬-এর পুরুষদের ডেকাথলন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেজস্বিন শঙ্করকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন যে, তেজস্বিন শঙ্কর মোট দশটি ইভেন্টেই অসাধারণ ও সর্বাঙ্গীন ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছেন।

শ্রী মোদী তাঁর এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানান এবং আগামী দিনগুলিতে তাঁর ধারাবাহিক সাফল্যের জন্য শুভকামনা জানান।

প্রধানমন্ত্রী ‘এক্স’ (X)-এ পোস্ট করেছেন:

 

“ভারতীয় ক্রীড়াবিদরা ইতিহাস সৃষ্টি করে চলেছেন এবং দেশকে গর্বিত করছেন!

 

গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের ডেকাথলন ইভেন্টে তেজস্বিন শঙ্কর ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি ১০টি ইভেন্টেই অসাধারণ ও সর্বাঙ্গীন ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেছেন। তাঁকে অভিনন্দন। তিনি এভাবেই সাফল্যের আলো ছড়িয়ে যান—এই কামনাই করি। আমার অনেক অনেক শুভেচ্ছা।” 

#CWG2026”

https://x.com/narendramodi/status/2083380614699601939?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083380614699601939%7Ctwgr%5Ea68bd89420e4398e65ca3c67d7d8308dad8e1494%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2292832reg%3D3lang%3D1

    

 

SC/SB/DM